ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাবিতে পরিসংখ্যান বিষয়ক সংকলনগ্রন্থ প্রকাশ

  • আপডেট সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিসংখ্যান বিভাগ থেকে পরিসংখ্যান বিষয়ে একটি বিশেষায়িত সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই সংকলনগ্রন্থে ২০-২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বায়োইনফরমেটিক্স এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স ফর এগ্রিকালচার, হেলথ্ এন্ড এনভায়ারনমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পঠিত ২৭৪টি প্রবন্ধ স্থান পেয়েছে।

এসব প্রবন্ধের বিষয়ের মধ্যে আছে ‘বায়োইনফরমেটিক্স’ ‘বায়োটেকনোলজি ও বায়োস্ট্যাটিস্টিক্স’ ‘স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান জনমিতি ও স্বাস্থ্য পরিসংখ্যান, এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স ও ডিজিটালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ও মডেলিং, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং ও সার্ভে, টাইম সিরিজ ইত্যাদি।

রবিবার পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলী , ভিসি  প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে এই সংকলনগ্রন্থের একটি কপি প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষক প্রফেসর সুশান্ত কুমার ভট্টাচার্য, প্রফেসর এম. ছায়েদুর রহমান, প্রফেসর মো. রিপতার হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংকলনগ্রন্থটি প্রসঙ্গে ভিসি তাঁর মন্তব্যে বলেন, সামগ্রিক উন্নয়নের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও তার বিশ্লেষণ খুবই প্রয়োজন। গবেষণালব্ধ ফল স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসব তথ্য-উপাত্ত ব্যবহারে নিরন্তর গবেষণা প্রয়োজন।

সংকলনগ্রন্থটি গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীসহ সংশ্লিষ্ট সকলের জন্য দিক-নির্দেশনামূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভিসি পরিসংখ্যান বিভাগকে আগামীতেও অনুরূপ কর্মকান্ডের মাধ্যমে বিষয়ের উৎকর্ষ সাধনের পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে পরিসংখ্যান বিষয়ক সংকলনগ্রন্থ প্রকাশ

আপডেট সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭