ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাবিতে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের দাবি

  • আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে রাবি ছাত্র ইউনিয়ন। ছাত্রশিবিরের হাতে নিহত রাবি ছাত্র ইউনিয়ন নেতা তপন সরকার স্মরণে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন বলেন, শহীদ তপন হত্যাকা-ের সঙ্গে জড়িতদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। ক্যাম্পাসে এখনও মৌলবাদী শক্তি বিরাজমান। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি শিক্ষাঙ্গনের পেিবশকে বিনষ্ট করছে।

সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের নেতারা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি তপন হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা, ৭ ফেব্রুয়ারি সাম্প্রদায়িকতা বিরোধী ‘তপন দিবস’ পালন এবং বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে বধ্যভূমি পর্যন্ত সড়কটিকে ‘শহীদ তপন সড়ক’ নামকরণের দাবি জানান। এর আগে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় টেন্ট (শহীদ তপন চত্বর) থেকে একটি মিছিল বের করে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের সামনে শিবির কর্মীদের নৃশংস হামলায় নিহত হন রাবি ছাত্র ইউনিয়নের নেতা তপন সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের দাবি

আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭