ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রামোসের লাল কার্ড, আবারো পয়েন্ট হারাল পিএসজি

  • আপডেট সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চোটের কারণে লিওনেল মেসি খেলতেই পারেননি। বদলি নেমে নেইমারও কিছু করতে পারেননি। কিলিয়ান এমবাপ্পে খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেন তিনি। অন্যদিকে প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। রেঁসের মাঠে তাই রাতটা ভালো গেল না পিএসজির। অর্ধেকটা সময় ১০ জন নিয়ে খেলে গোলশূন্য ড্র করেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল।

লিগ ওয়ানে শনিবার রাতে রেঁসের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিগে টানা পাঁচ জয়ের পর ফের পয়েন্ট হারাল পিএসজি এবং সব মিলিয়ে লিগে এটি তাদের দ্বিতীয় ড্র।

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সাথে ড্রয়ের পর এবার লিগেও পয়েন্ট হারাল পিএসজি। তবে জয়ের ধারায় থাকতে না পারলেও ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঠিকই লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্শেই।

মেসি-নেইমার একাদশে না থাকায় আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সাথে নামানো হয় পাবলো সারাবিয়া ও কার্লো সোলেরকে। কিন্তু কেউই আর্জেন্টিনা-ব্রাজিলের দুই মহাতারকার বিকল্প হতে পারেননি।

কিক অফের পর প্রথম আক্রমণ থেকে গোল পেতে পারত পিএসজি। দ্বিতীয় মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা সারাবিয়ার ক্রসে গোলমুখে শট নিতে পারেননি কেউই। ম্যাচের ১৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজের বুলেট গতির শট আটকে দেন রেঁসের গোলরক্ষক।

ম্যাচের ৩১তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মেরে বসেন এই ফরাসি ফরোয়ার্ড। পরক্ষণে নর্দি মুকিয়েলের ফিরতি শট উড়ে যায় পোস্টের উপর দিয়ে।

একটু পরই পিএসজির ত্রাতা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। বক্সে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে মার্শাল মুনেতসির নেয়া জোরাল সাইড ভলি আটকান তিনি।

পিএসজির বারবার সুযোগ হারানোর হতাশার সাথে যোগ হয় আরেক ধাক্কা। ৪১তম মিনিটে হলুদ কার্ড দেখার পর রেফারির সাথে বাজে আচরণ করে সেটাকে লাল কার্ডে বদলে নেন রামোস। ক্যারিয়ারে এ নিয়ে ২৮তম বার লাল কার্ড দেখতে হলো স্প্যানিশ ডিফেন্ডারকে। গোলশূন্য ড্রতে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১তম মিনিটে আরবের জেনেলির গোল পোস্টে নেয়া নিচু শট রুখে আবারো পিএসজিকে গোল হজম করা থেকে রক্ষা করেন দোন্নারুম্মা।

ম্যাচের ৫৭তম মিনিটে সোলেরের বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ। ৬৭তম মিনিটে অবিশ্বাস্য শট নিয়ে হতাশ করেন তিনি। মাঝমাঠে রেঁস বল হারালে পেয়ে যান এমবাপ্পে। তার থ্রু পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমন সুযোগ হারিয়ে হতাশা ফুটে ওঠে নেইমারের অভিব্যক্তিতে।

শেষ দিকে আবার নেইমারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন রেঁসের খেলোয়াড়দের সাথে, দেখেন হলুদ কার্ডও। সব মিলিয়ে মাঠে উত্তেজনার কমতি ছিল না। শুধু গোলটাই হলো না, এই যা!

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার বেনফিকার মুখোমুখি হবে পিএসজি। রেঁসের বিপক্ষে ম্যাচটি ছিল আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ, কিন্তু পারল না তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামোসের লাল কার্ড, আবারো পয়েন্ট হারাল পিএসজি

আপডেট সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২