ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ অঞ্চল

  • আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের জ্বালানি অপারেটর ডিটিইকে রোববার কিয়েভ ও পূর্বাঞ্চলীয় অপর দুটি এলাকায় জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের রুশ বিমান হামলার পর, কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

কিয়েভ থেকে এএফপি জানায়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে ডিটিইকে লিখেছে, ‘কিয়েভ ও কিয়েভ অঞ্চলে এবং দোনেৎস্ক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ নিপ্রোপেত্রোস্কে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এর আগে, ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক হামলা চলছে’ এবং রুশ বাহিনী ‘ইউক্রেন জুড়ে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে।’

এএফপি’র সাংবাদিকরা ভোরে কিয়েভ ও দোনেৎস্ক অঞ্চলের ¯োøভিয়ানস্কের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনের জ্বালানি উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে। কিয়েভ তার পশ্চিমা মিত্রদের কাছে তার বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড পুন:নির্মাণে এবং বিমান প্রতিরক্ষায় তার বাহিনীকে আরো অস্ত্র সরবরাহ করতে সাহায্যেও অনুরোধ জানিয়েছে।

ইউক্রেনে দ্রুত তীব্র শীত ঘনিয়ে আসার সাথে সাথে দেশটি ইতোমধ্যেই বড় ধরনের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিতে পড়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ অঞ্চল

আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪