ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রিজওয়ান-ফখরের ব্যাটে সমতায় ফিরল পাকিস্তান

  • আপডেট সময় : ০১:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান। ১৯৪ রানের লক্ষ্যে নেমে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরালো তারা।

ডাবলিনে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথম ১০ বলের মধ্যে দলীয় ১৩ রানে সাইম আইয়ুব (৬) ও বাবর আজম (০) প্যাভিলিয়নে ফেরেন। তারপর আর পেছনে তাকাতে হয়নি পাকিস্তানকে। রিজওয়ান ও ফখরের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে তাদের সহজ জয়ের ভিত তৈরি হয়। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় উইকেটের জুটিতে এই রানই সর্বোচ্চ। ১০৫ রানের আগের রেকর্ড জুটিতেও ছিলেন রিজওয়ান, অন্য প্রান্তে ছিলেন হায়দার আলী।

৪০ বলে ছয়টি করে চার ও ছয়ে ৭৮ রানের সেরা ইনিংস খেলে আউট হন ফখর। তার বিদায়ের পর মাঠে নেমে আজম খান ছোটখাটো তাণ্ডব চালান। রিজওয়ানের সঙ্গে তার ১৫ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল, এই সময়ে আজম ১ চার ও ৪ ছয়ে ৩০ রান করেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭৫ রানে টিকে ছিলেন রিজওয়ান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

৩ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান। ১৬.৫ ওভারে জিতে যায় তারা।

এর আগে আয়ারল্যান্ড ৭ উইকেটে ১৯৩ রান করে। চতুর্থ ওভারে শুরুতেই শাহীন শাহ আফ্রিদির জোড়া আঘাতে থামেন অ্যান্ডি বালবির্নি (১৬) ও পল স্টার্লিং (১১)। তবুও তারা চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে লরকান টাকারের ব্যাটে। ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ের মার ছিল তার ৫১ রানের ইনিংসে।

পরে হ্যারি টেক্টর (৩২), কুর্টিস ক্যাম্ফার (২২) ও গ্যারেথ ডিলানির অপরাজিত ২৮ রানের সুবাদে প্রায় দুইশ রানের ঘরে পৌঁছায় আইরিশরা। কিন্তু রিজওয়ান ও ফখরের ঝড়ো জুটি তাদের প্রচেষ্টা মাটি করে দেয়।

শাহীন বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন। আব্বাস আফ্রিদি পেয়েছেন দুটি উইকেট।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিজওয়ান-ফখরের ব্যাটে সমতায় ফিরল পাকিস্তান

আপডেট সময় : ০১:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪