সংবাদ শিরোনাম ::
রিজার্ভ চুরির টাকা উদ্ধারে এ মাসেই মামলা: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- / 215
বিডিসংবাদ অনলাইন ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রিজার্ভ চুরির টাকা উদ্ধারে চলতি মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, এ মাসেই মামলা হবে। আমরা এ জন্য প্রস্তুতি নিয়েছি। এই মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী রয়েছেন বাংলাদেশের। একই রকমভাবে আমেরিকায়ও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে এ মামলা দায়ের করবেন।
তিনি বলেন, কতজনকে আসামি করব, কতজনকে বাদী করব এগুলো দুই দেশের আইনজীবীরা বসে ঠিক করবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি নির্ধারিত সময়ের ভেতরেই মামলা হবে।




















