ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘রিভেঞ্জ’-এর পক্ষে ডিপজলের বাজি

  • আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

একবিংশ শতকের শূন্য দশকে ইন্ডাস্ট্রি যখন অশ্লীলতায় নিমজ্জিত। রাজ্জাক, ফারুক, আলমগীর, ববিতা, কবরী, রোজিনারা যখন নিজেদের গা বাঁচাতে সটকে পড়লেন, ঠিক সেই মুহূর্তে ২০০৪ সালে তারকা পরিচালক এফ আই মানিক নির্মাণ করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমা। এতে অভিনয় করেন শাকিব খান। আর এটি প্রযোজনা করেন শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পাশাপাশি তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং প্রশংসিত হন। এরপর শুরু হয় ডিপজলের ইন্ডাস্ট্রিকে অশ্লীলতা মুক্ত করার মিশন। এরপর এফ আই মানিক-ডিপজল জুটি একে একে করেন ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো ব্লকবাস্টার হিট সিনেমা। অভিনয়ের পাশাপাশি বিগ বাজেটের সুশীল সিনেমা উপহার দেওয়ার জন্য সকলের কাছেই ডিপজল প্রশংসিত হন। সেই ডিপজলের এবার ঈদে কোনো সিনেমা না থাকলেও তিনি রোশান-বুবলী অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার ওপর বাজি ধরেছেন।

শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, ঈদের এক নম্বর ফিল্ম হবে ‘রিভেঞ্জ’। সেন্সর বোর্ডের সদস্য ও সিনেমাটি যারা দেখেছেন তাদের তথ্যে ‘রিভেঞ্জ’ হতে যাচ্ছে সেরা সিনেমা। এই সিনেমার জন্য আমার শুভ কামনা থাকবে। পাশাপাশি শাকিব আমার ঘরের ছেলে হিসেবে ওর জন্যও শুভকামনা থাকবে।

তিনি দর্শকের উদ্দেশ্যে বলেন, ঈদে দর্শকরা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। আপনারা হলে গিয়ে সিনেমা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এখন ভালো সিনেমা হচ্ছে। শিল্পীদের আপনারা উৎসাহ দেবেন। আপনাদের ভালোবাসা পেলে প্রযোজক বাঁচবে, হল বাঁচবে, শিল্পী ও কলাকুশলীরা বেকার হবে না।

রোশান প্রসঙ্গে ডিপজল বলেন, ছেলেটির হাইট দারুন। ফিটনেসও ভালো লেগেছে। ফিল্মের প্রতি দরদ থাকলে ঠিকে যাবে।

‘রিভেঞ্জ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও শবনম বুবলী। জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরকে ভিন্নরূপে এই সিনেমায় দেখা যাবে।

এদিকে ডিপজলের মতো খ্যাতিমান প্রযোজক ও অভিনেতার কাছে মুক্তির আগেই সেরা সিনেমার তকমা পেয়ে উচ্ছ্বসিত ইকবাল বলেন, আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। ডিপজল সাহেবের মতো মানুষ আমার সিনেমার প্রশংসা করেছেন। ঈদে ‘রিভেঞ্জ’ বাজিমাত করবে বলে আমি বিশ্বাস করি।

এবার ঈদে, রিভেঞ্জ ছাড়াও শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’, রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ এবং সুমন ধর পরিচালিত ‘আগুন্তুক’ মুক্তি পেতে যাচ্ছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রিভেঞ্জ’-এর পক্ষে ডিপজলের বাজি

আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪