ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন এডার মিলিটাও

  • আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিটাও রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মিলিটাও সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন, স্প্যানিশ জায়ান্ট ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৬ বছর বয়সী মিলিটাও ২০১৯ সালে পোর্তো থেকে রিয়ালে এসেছিলেন। এবারের মৌসুমে হাঁটুর ইনজুরির কারনে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন।
মাদ্রিদের হয়ে মিলিটাও একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জয় করেছেন।
গত মাসে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদে থাকছেন। এর মাধ্যমে ব্রাজিল জাতীয় দলে তার যোগদানের আলোচনা শেষ হয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন এডার মিলিটাও

আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪