ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রুসোর সেঞ্চুরি

  • আপডেট সময় : ১১:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বল হাতে শুরুটা দুর্দান্ত হলেও কুইন্টন ডি কক ও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। ডি কক হাফ সেঞ্চুরি করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন রুসো।

রাইলি রুসো শুরু থেকে চড়াও হন। ৩০ বলে হাফ সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান আর ২২ বল খেলে শতকে পৌঁছান। টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি মারলেন তিনি। এর আগে ইন্দোরে ভারতের বিপক্ষে একশর দেখা পেয়েছিলেন রুসো।

এদিকে, ১৩তম ওভারে ছক্কা মেরে ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি কুইন্টন ডি কক। ১৫তম ওভারের তৃতীয় বলে তাকে মাঠছাড়া করেন আফিফ হোসেন। লং অফে সৌম্য সরকারের ক্যাচ হন প্রোটিয়া ওপেনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬৩ রানের রেকর্ড জুটি গড়ে মাঠ ছাড়লেন ডি কক। ৩৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৩ রান করেন তিনি। ৭ রানে প্রথম উইকেট হারানোর পর রাইলি রুসোর সঙ্গে জুটি গড়েন ডি কক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুসোর সেঞ্চুরি

আপডেট সময় : ১১:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২