ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫৯ বল বাকী রেখে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশী বল বাকী রেখে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৬ রানের টার্গেট স্পর্শ করে ২৫৩ বল বাকী রেখে জয়ের স্বাদ পেয়েছিলো অসিরা। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকী রেখে ম্যাচ জয়ের বিশ^ রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেষ্টারে কানাডার বিপক্ষে ৪৬ রানের টার্গেট তাড়া করে ২৭৭ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতেছিলো ইংলিশরা।
ভারতের পর বিশে^র দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে ১হাজারতম ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। ক্যানবেরাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০তম ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় তারা। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর লোয়ার-অর্ডারেও কেউ লড়াই করতে পারেনি। শেষ পর্যন্ত ২৪ দশমিক ১ ওভারে ৮৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে তিনজন ব্যাটার এবং অতিরিক্তের রান দুই অংকের কোটা স্পর্শ করতে পারে। চারজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।
সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার অ্যালিক আথানাজে। এছাড়া রোস্টন চেজ ১২ ও কেসি কার্টি ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৩ রান আসে। অস্ট্রেলিয়ার জাভিয়ার বার্টলেট ২১ রানে ৪টি, ল্যান্স মরিস ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
৮৭ রানের সহজ টার্গেট ৬ দশমিক ৫ ওভারেই ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় অস্ট্রেলিয়া। ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪১ এবং জশ ইংলিশ ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৫ রান করেন।
এই ম্যাচে মোট খেলা হয়েছে ১৮৬ বল। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে কোন দলের বিপক্ষে সবচেয়ে কম স্থায়ী ম্যাচের রেকর্ড এটি।
হোবার্টে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪