ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘রেমালের’ প্রভাব পড়তে শুরু করেছে বাগেরহাটে

  • আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; শনিবার দুপুর থেকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে জেলার নদী র্তীরবর্তী মানুষের মধ্যে। মোংলা বন্দরে ১ নম্বর সংকেত চললেও বন্দরে থাকা দেশি-বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে ‘রেমালের’ গতিবিধি পর্যাবেক্ষণ করেছেন তারা। মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে জুমে জেলা প্রশাসক মো. খালিদ হোসোনের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান হয়। সভায় জেলার ৩৫৯টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলায় ত্রাণ বাবদ ৬৪৩ টন চাল ও নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় উপজেলা মোংলা মোরেলঞ্জ ও শরণখোলা উপজেলায় সিপিপি, রেড ক্রিসেন্ট, রোভার, স্কাউটের ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

ওই তিন উপজেলায় ঝড় সহনশীল শিক্ষপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুত, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও জরুরি চিকিৎসাসামগ্রী মজুদ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রেমালের’ প্রভাব পড়তে শুরু করেছে বাগেরহাটে

আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪