ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

রোনালদোকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

  • আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের ফাইনাল জোড়া গোল করে এক আসরে গ্রুপ ও নক আউট পর্বের সবগুলো ম্যাচেই গোলের নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। কিন্তু এখন তিনি মাঠের বাইরে নতুন এক রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি পিছনে ফেলেছেন।

বিশ্বকাপ জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। তার এই পোস্টে ৪৩ মিলিয়ন লাইক পড়েছে। একজন্য খেলোয়াড় হিসেবে এটাই ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড। এর আগে বিশ্বকাপের শুরুতে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে মেসির সাথে তাকে দাবা খেলতে দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত রোনালদোর এ পোস্টটি ৪১.৯ মিলিয়ন লাইক পেয়েছিল।

মেসি ওই পোস্টে লিখেছেন, ‘আমার পরিবার, সমর্থক এবং যারা আমাদের ওপর ভরসা রেখেছেন- তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারো প্রমাণ করতে পেরেছি- যখন আমরা একসঙ্গে এবং একতাবদ্ধ হয়ে লড়াই করি তখন আমরা যেকোনো কিছু করতে সক্ষম। পুরো কৃতিত্ব এ দলটির, যা ব্যক্তিগত স্বার্থ থেকে অনেক ওপরে।’

রেকর্ড ব্রেকিং ক্যারিয়ারে ফুটবলের সর্বোচ্চ শিরোপাটি এতদিন পাওয়ার সৌভাগ্য হয়নি মেসির। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ৮৯ হাজার দর্শকের উপস্তিতিতে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেই অধরা শিরোপাটি হাতে তুলেছেন মেসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোনালদোকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২