ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রোনালদোর হাতে সৌদির পতাকা-রঙা ঘড়ি!

  • আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করার পরেই ঠিক করে ফেলেছিলেন, ওই দেশকে সম্মান জানাবেন। তাই সৌদি আরবের পতাকার রঙে বিশেষ ঘড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে পান্নার থেকে ২০০ গুণ দুর্মূল্য পাথর বসানো আছে। ঘড়ির দাম বাংলাদেশী মুদ্রায় সাড়ে আট কোটি টাকা।

রোনালদোর বিশেষ ঘড়ির নাম ‘ক্যাভিয়ার ফ্লিন টৌরবিলিয়ন’। পর্তুগালের নামকরা ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘জেকব অ্যান্ড কো’ সিআর৭-এর জন্যই এই বিশেষ ঘড়ি তৈরি করেছে। রোনালদো ওই সংস্থার প্রচারের মুখও বটে। ঘড়িটি সবুজ রঙের। সৌদি আরবের পতাকার সবুজ রং রাখা হয়েছে সেখানে। ঘড়িটির ডায়াল ৪৭ মিলিমিটার X ১৫.৮৫ মিলিমিটার। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি সেই ডায়াল। ৩৮৮টি সবুজ স্যাভোরাইট পাথর রয়েছে ডায়ালে। একবার চার্জ দিলে ঘড়িটি ৪২ ঘণ্টা চালু থাকে।

এ দিকে শোনা যাচ্ছে যে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও প্যারিস সঁ জরমঁ ছাড়তে চান। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির প্যারিস ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই একাধিক ক্লাব তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছে। আগ্রহী ক্লাবগুলোর অন্যতম সৌদি আরবের আল হিলাল। শোনা যাচ্ছে যে পরিমাণ টাকায় রোনালদোর সাথে আল নাসের চুক্তি করেছে, সেই একই পরিমাণ টাকা মেসির জন্য খরচ করতে প্রস্তুত আল নাসের। এখনো অবশ্য তারা মেসির কাছে সরকারি ভাবে প্রস্তাব পাঠায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোনালদোর হাতে সৌদির পতাকা-রঙা ঘড়ি!

আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩