ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে ১২ টি স্থান নির্ধারণ

  • আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ১২টি স্থান নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এই ১২টি স্থানের বাইরে ব্যক্তি পর্যায়েও ত্রাণ দেওয়া যাবে না ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) মাহিদুর রহমান বলেন, ‘এই স্পট নির্ধারণের কারণে একদিনের মধ্যেই ত্রাণ বিতরণে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে।’

উখিয়া ও টেকনাফের মোট ১২টি জায়গায় ত্রাণ বিতরণ করা যাবে। এর মধ্যে কুতুপালং অস্থায়ী ক্যাম্প ১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প ১ ও ২, ময়নাগুনা, হাকিমপাড়া, থাইনখালীতে একটি করে স্পটে ত্রাণ বিতরণ করা হবে।

টেকনাফে মোট ৫টি ত্রাণ স্পট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো টেকনাফ পৌরসভা ও সদর মিলিয়ে একটি, বাহারছড়া, শাহপরীর দ্বীপ, নয়াপড়া, হোয়াইক্যং এলাকায় একটি করে স্থান।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহিদুর রহমান আরো বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে থাকবে। সেখানে গিয়ে ত্রাণ দেওয়া হবে। কে কখন কোথায় ত্রাণ দিচ্ছেন, তা নজরদারিতে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রসংগত, চলতি বছরের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর ২৯টি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। ওই সময় থেকে এই পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে ১২ টি স্থান নির্ধারণ

আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭