ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইওএম

  • আপডেট সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ আজ রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বিদায়ী সাক্ষাতকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বৈঠকে উপদেষ্টা বিভিন্ন গন্তব্য ও ট্রানজিট দেশগুলোতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইওএম’র অব্যাহত সক্রিয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
হোসেন কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রোহিঙ্গাদের সমর্থনে আইওএম-এর সম্পৃক্ততার প্রশংসা করে মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এসোয়েভের দায়িত্বপালনকালে সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং অস্বাভাবিক পরিস্থিতিতে বা মানবিক সংকটে নাগরিকদের প্রত্যাবাসন এবং পুনঃএকত্রীকরণে আইওএম অবিচল সহায়তার অঙ্গীকারের প্রতি সমর্থন জানান।
আইওএম চিফ অব মিশন বাংলাদেশে তার মেয়াদে সন্তোয় প্রকাশ করে গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন হিসেবে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন প্রচারে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
এর আগে, এসোয়েভ পররাষ্ট্র সচিবের সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইওএম

আপডেট সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪