ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেই জয়ে উদ্দীপ্ত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল মাশরাফিবাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই র‌্যাঙ্কিংয়ে অবনতি হলো তাদের। ছয় নম্বর থেকে নেমে এলো সাত নম্বরে।

শুক্রবার আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী, ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাতে অবস্থান বাংলাদেশের। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ছয়ে।

অবশ্য খুব শিগগিরই আবার র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের। অবশ্য এজন্য নিজেদের পক্ষ থেকে কিছু করার নেই মাশরাফিদের।

আজ এজবাস্টনে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে লঙ্কানরা হারলেই, র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসবে বাংলাদেশ।

তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচেই এখন অবস্থান করছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির কয়েকটি ম্যাচে যদি পাকিস্তান জয়ের মুখ দেখে তাহলে নড়বড়ে হয়ে যাবে বাংলাদেশের অবস্থান।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির ওপরেই অনেকটা নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের অংশগ্রহণের ভাগ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭