ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

লকডাউনের পর ঢাকায় ফেরার অনুরোধ মেয়র তাপসের

  • আপডেট সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা হতে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদেরকে লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান।

ঢাদসিক মেয়র বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা’র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন, যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।’

ব্যারিস্টার শেখ তাপস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

ঢাদসিক মেয়র আরও বলেন, আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এ সময় ঢাদসিক মেয়রের সাথে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ.বি.এম. আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাদসিক সচিব আকরামুজ্জামান, ঢাদসিক মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লকডাউনের পর ঢাকায় ফেরার অনুরোধ মেয়র তাপসের

আপডেট সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১