ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

লকডাউনের মধ্যেই ঈদ, ছুটি ৩ দিনের বেশি নয়

  • আপডেট সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবার ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের বেশি ছুটি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে লকডাউনের সীমা বাড়ানোর সাথে বন্ধ রাখা হয়েছে বাসসহ আন্তঃজেলা গণপরিবহন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ঈদের ছুটির বিষয়ে তিনি বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, কোনো বন্ধ দেয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিনদিন। তিন দিনের দুদিন শুক্রবার ও শনিবার পড়ছে। আরেকদিন বৃহস্পতিবার।

‘প্রাইভেট বা ইন্ডাস্ট্রি এ সময় বন্ধ দিতে পারবে না। ফলে বৃহস্পতি, শুক্র ও শনি এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী চলমান লকডাউন বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত, যার অর্থ এবারের রোজার ঈদ কাটবে লকডাউনের মধ্যে। ‘আজকের সিদ্ধান্ত হয়েছে যে লকডাউন যেটা আছে, ঈদ তো ১৪ তারিখ, ১৬ তারিখ পর্যন্ত এভাবে কন্টিনিউ করবে।’

আর গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে। ৬ তারিখ থেকে গণপরিবহন চলবে। আন্তজেলা পরিবহন বন্ধ থাকবে।

‘মানে হলো কেউ চট্টগ্রাম যেতে হলে চার-পাঁচবার গাড়ি পরিবর্তন করতে হবে। লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। যেহেতু এগুলো আন্তজেলা পরিবহন করে সুতরাং ওগুলোও বন্ধ থাকবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লকডাউনের মধ্যেই ঈদ, ছুটি ৩ দিনের বেশি নয়

আপডেট সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১