ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি ৭ লাখ ২৩ হাজার মানুষ পানি বন্দি

  • আপডেট সময় : ০১:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় বন্যা পরিস্থিতি অবনতিতে বিপর্যয়ের মধ্যে রয়েছে মানুষ। এদিকে বৃষ্টি থামছে না, পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৭ লাখ ২৩ হাজার মানুষ।
নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাঁই নেই। বন্যাকবলিত সদরের মান্দারী, দত্তপাড়া, দিঘলী, বাঙাখাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বন্যার ভয়াবহ চিত্র। এ-ই ইউনিয়ন গুলোর রাস্তা ঘাট প্রায় ৮০ ভাগ ডুবে গেছে। কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর বা বুক পরিমান পানি রয়েছে। রয়েছে খাদ্যও সুপেয় পানির অভাব।দুর্গত এলাকা গুলোতে ত্রাণ বিতরণ জরুরী হয়ে পড়েছে।
এদিকে প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি-জামায়াত, সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সবার সমন্বিত প্রয়াসে বন্যা মোকাবিলা করতে হবে, জেলায় বর্তমানে ৭ লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ২৮ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য সরকার ইতিমধ্যে ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। এর মধ্যে পূর্বের বরাদ্দ ৫৭৬ মেট্রিকটন। আজ পর্যন্ত ৭৮৯ মেট্রিকটন চাল এবং নগদ টাকার শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় জন্য এ বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ১৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি ৭ লাখ ২৩ হাজার মানুষ পানি বন্দি

আপডেট সময় : ০১:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪