ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশের বাঘিনীরা

  • আপডেট সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারীদের এশিয়া কাপে আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে টস জিতে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। শুরু থেকে তাদের চেপে ধরেছে বাঘিনীরা। দ্বিতীয় ওভারেই তাই উইকেটের পতন হয়। এর ধারাবাহিকতায় ১৫ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৭৭ রান।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কারণ এর আগে চারটি ম্যাচে দুটিতে জয় আর দুটিতে পরাজিত হয়েছে। তাই আজকের ম্যাচ অনেকটাই ভাগ্য নির্ধারণের ম্যাচ।

সমীকরণ বলছে, শীর্ষ চারে থাকতে চাইলে লঙ্কানদের সাথে যদি কোনো কারণে জয় না আসে, তবে আরব আমিরাত ম্যাচে বড় জয় পেতেই হবে।

আবার দুদল দুটি ম্যাচেই হারলে সেমিফাইনালের জন্য রানরেট বিবেচনায় আসবে। যারা এগিয়ে থাকবে, তারাই লড়াই করবে ফাইনালে উঠার জন্য। এদিকে আবার বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি ম্যাচে হারলে এবং সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। অর্থাৎ, সেমিফাইনালে যাবে আরব আমিরাতই।

চার ম্যাচের তিনটি জিতে শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার ও শোভনা মোস্তারি।

শ্রীলঙ্কা একাদশ
হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু (অধিনায়ক), হাসিনি পেরেরা, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি, মালশা শেহানি, ওশাদি রানাসিংহে, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, কবিশা দিলহারি ও অচিনি কুলসুরিয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশের বাঘিনীরা

আপডেট সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২