লর্ডসের প্রতিশোধ ওল্ড টাফোর্ডে
- আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 140
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কথাতেই আছে আহত সিংহ ভয়ঙ্কর হিংস্র। কিন্তু এতোটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তা ভেবেছিল কে,কবে। ৪০ বছর বয়সী আন্ডারসন আর অধিনায়ক বেন স্টোকসের রসায়নে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৮৭ রানে হারিয়ে সিরিজে ফিরেছে ইংল্যান্ড।
আগের ম্যাচে বড় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্রড-আন্ডারসন জুটিতে ব্যাটিং ধ্স নামে আফ্রিকান শিবিরে। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানো দলটা নিয়মিত উইকেট হারিয়ে প্রথম ইনিংসে থেমে যায় ১৫১ রানে। একমাত্র ব্যাটার হিসেবে ব্যাক্তিগত ৩০ রান পেরোতে পারেন কাসিগো রাবাদা। ৩টি করে উইকেট পান ব্রড-আন্ডারসন। অধিনায়কের শিকার ২ উইকেট।
বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের সেঞ্চুরিতে, সাথে বেয়ারেস্ট্রোর ৪৯ ও ক্রওলির ৩৮ রানে ৪১৫ রানে থামে থ্রি লায়ন্সদের ইনিংস। নর্টযে শিকার করেন ৩ উইকেট, ২ উইকেট করে পান রাবাদা ও মাহরাজ।
২৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৫৪ রানে ৩ উইকেট হারানোর পর পিটারসেন-ডুসেনের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ১৫১ রানে চতুর্থ উইকেট হারানোর পর আর দাঁড়াতে পারেনি তারা। শেষ ২৮ রানেই তারা হারায় ৬ উইকেট। ১৭৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবিনসন নেন ৪ উইকেট। আন্ডারসন নেন ৩ উইকেট, দুই উইকেট শিকার করেন বেন স্টোকস।
বিডিসংবাদ/এএইচএস

























