ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

লিজেন্ডস ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতোমধ্যে পর্দা উঠেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের। দ্বিতীয়বারের মতো এই আসর শুরু করা বাংলাদেশ লিজেন্ডস এবার দল সাজিয়েছে অনেকটা শক্তপোক্ত ভাবেই।

আসরের দ্বিতীয় ম্যাচে আজ বিকেল ৪টায় মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস। শাহাদাত হোসেন রাজীবের নেতৃত্বে এবারের আসর শুরু করতে যাওয়া বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

কানপুরে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরেও অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। শাহাদাত হোসেন রাজীবের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো এই আসরে খেলছে বাংলাদেশ। তবে গত আসরের থেকে এই আসরের দল যে অনেকটাই শক্তিশালী তার প্রমাণ মিলে স্কোয়াডের দিকে তাকালে। ব্যাটিং বোলিং উভয় দিকেই বেশ বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ লিজেন্ডস।

ব্যাটসম্যানদের মধ্যে যেখানে নাজিমউদ্দীন, আফতাব আহমেদ, মেহরাব হোসেন অপি, অলক কাপালি, তুষার ইমরানের মতো তারাকা, সেখানে বোলিংয়ের দায়িত্ব সামলাবেন শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মদ শরীফ, ইলিয়াস সানি, আবুল হাসানের মত অভিজ্ঞরা।

প্রতিপক্ষ যেখানে আরেক ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ, সেখানে তাদের দলটাও শক্তিশালী ই হওয়াটাই স্বাভাবিক। ব্রায়ান লারা থেকে শুরু করে দলে রয়েছে ডোয়াইন স্মিথ, দ্রেবেন্দ্র বিশু, ড্যারেন পাওয়েল, জেরোমে টেলরের মতো ক্রিকেট তারকা।

ভারত, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড লিজেন্ডস এই আট দল নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যেখানে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা লিজেন্ডসের সাথে ৬১ রানের বড় ব্যবধানের জয় পায় ইন্ডিয়া লিজেন্ডস। আগামী ১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিজেন্ডস ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২