ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

লিবিয়ায় নৌকাডুবিতে ৪২ জনের মৃত্যুর শঙ্কা

  • আপডেট সময় : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 71
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসংঘ আজ বুধবার জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়া উপকূলে একটি ছোট নৌকা ডুবে যাওয়ার পর ৪২ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তাদের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভূমধ্যসাগরে এ ধরনের ধারাবাহিক দুর্ঘটনার এটি ছিল সর্বশেষ ঘটনা। এ বছর এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দিতে গিয়ে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এক বিবৃতিতে বলেছে, ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইওএম জানিয়েছে, ৪৭ জন পুরুষ এবং দু’জন নারীকে বহনকারী নৌকাটি গত ৩ নভেম্বর ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা থেকে যাত্রা করে। কিন্তু প্রায় ছয় ঘণ্টা পরে উচ্চ ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নৌকাটি ডুবে গেলে যাত্রীরা অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকে।

গত শনিবার লিবিয়া কর্তৃপক্ষ আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে।

আইওএম জানায়, ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দু’জন এবং ক্যামেরুনের একজন রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিবিয়ায় নৌকাডুবিতে ৪২ জনের মৃত্যুর শঙ্কা

আপডেট সময় : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫