ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

লিভারপুলের প্রতি কোন আগ্রহ নেই পোস্তেকোগ্লুর

  • আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌসুম শেষে জার্গেন ক্লপের জায়গায় লিভারপুলের কোচের দায়িত্ব নেবার বিষয়টি উড়িয়ে দিয়েছেন টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগ্লু। একইসাথে তিনি জানিয়েছেন এই ধরনের গুজবের প্রতি তার কোন আগ্রহ নেই।
গত মাসে ক্লপ হঠাৎ করেই লিভারপুল ছাড়ার ঘোষনা দিয়ে সকলকে হতবাক করে দেন। এর মাধ্যমে রেডসদের সাথে ক্লপের নয় বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে।
লিভারপুলের খেলোয়াড় হিসেবে পাঁচ বছর কাটানো বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলনসো মার্সিসাইড দলটির দায়িত্ব নিতে ফেবারিটের তালিকায় শীর্ষে রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে অস্ট্রেলিয়ান পোস্তেকোগ্লুও পরবর্তী কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। লিভারপুলই পোস্তেকোগ্লুর প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
কিন্তু স্পার্স বস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামই তার মূল লক্ষ্য। লন্ডনের ক্লাবটিতে প্রথম মেয়াদে যতটা সম্ভব ভাল অবস্থানে থেকে তিনি মৌসুম শেষ করতে চান।
এ সম্পর্কে পোস্তেকোগ্লু বলেছেন, ‘আমি হয়তোবা সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারি। আমার মনে হয়না এ বিষয়ে কিছু বলার আছে। কারন এই মুহূর্তে আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনে কোন দায়িত্বটা মূখ্য তা আমি ভালভাবেই বুঝতে পারছি। মাত্রই আমি লন্ডনের ক্লাবটিতে এসেছি। মাত্র সাত মাস হলো এখানকার জীবনের সাথে মানিয়ে নিয়েছি। এখনই কিছু বলা মোটেই ঠিক হবে না।’
সেল্টিক ও অস্ট্রেলিয়ার সাবেক বস আরো বলেছেন, ‘একজন কোচের জন্য এটাই সবচেয়ে মজার দিক। আমরা যখন ভাল কিছু করতে পারিনা তখনই প্রশ্ন ওঠে এখান থেকে আমরা পরবর্তীতে কোন ক্লাবে যাচ্ছি। আবার যখন সবকিছু প্রত্যাশা মত চলে তখনো প্রশ্ন ওঠে এই ক্লাব ছেড়ে অন্যত্র যাচ্ছি কিনা। এটাই বাস্তবতা। যার বেশীরভাগই আমাদের হাতে থাকে না।’
লিভারপুলের সাথে জড়িত থাকার বিষয়টি কি মজা করে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্পার্স বস বলেছেন, ‘এটা কোন অর্থ বহন করেনা। কিন্তু দিনের শেষে আমি একটি ভাল কাজে জড়িত আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ আমার কাজকে স্বীকৃতি দিচ্ছে। গুজবে আমার কখনই কোন আগ্রহ ছিলনা।’
৫৮ বছর বয়সী পোস্তেকোগ্লু আরো বলেছেন কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি এটুকু বুঝতে পেরেছেন কোন কাজটার প্রতি গুরুত্ব বেশী দিতে হবে, ‘এই মুহূর্তে আমার মূল দায়িত্ব হলো টটেনহ্যামের হয়ে শক্তিশালী ভাবে মৌসুম শেষ করা, ভবিষ্যতে সকলের জন্য একটি শক্ত ভিত গড়ে দিয়ে যাওয়া। মৌসুমের শেষ ১৪টি ম্যাচে পরিপূর্ণ ভাবে মনোযোগী হতে পারলেই কেবল এটা সম্ভব।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিভারপুলের প্রতি কোন আগ্রহ নেই পোস্তেকোগ্লুর

আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪