ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত

  • আপডেট সময় : ১১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়ার পর এ ঘটনা ঘটেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ‘ইসরাইলি শত্রুর হামলায়’ একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘আতঙ্ক ও ভীতি’ ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।

রোববার ইসরাইল সতর্ক করে বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, হিজবুল্লাহ ‘আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট সময়ক্ষেপণ করছেন।’

যুদ্ধ চলাকালে হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়েছে।

মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরাইল এখনো তার অবস্থান স্পষ্ট করেনি এবং হামলা চালিয়ে যাচ্ছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত

আপডেট সময় : ১১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫