ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

  • আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 54
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসংঘ আজ মঙ্গলবার লেবাননে ইসরাইলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় এক বছর পরও ইসরাইলি সেনাদের হামলা বেড়েই চলেছে।

লেবাননের অভিযোগ, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ইসরাইল তা লঙ্ঘন করছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে।

অন্যদিকে ইসরাইল বলেছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে ৩৩০ জনের বেশি নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে।

তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার কথা তুলে ধরেন, যেখানে ১৩ জন নিহত হয়েছেন-যাদের মধ্যে ১১ জনই শিশু।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫