ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন

লড়ছেন মুশফিক

  • আপডেট সময় : ১০:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে শনিবার তৃতীয় দিনের খেলা চলছে। দলের বিপর্যয়ে মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই করছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৭ রান।  মুশফিকুর রহিম ৫০ এবং মেহেদী হাসান মিরাজ ১৭ রানে ব্যাট করছেন।

রানের পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৪১ রান। ২৪ রানের সঙ্গে তিন যোগ করেই ঝুঁকিপূর্ণ ডাবল নিতে গিয়ে রানআউট হন তামিম ইকবাল।

এরপর ৬৪ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক। ১২ রান করেন তিনি। আর দলীয় ১০৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৮) এলবিডব্লিউ করেন ইশান্ত শর্মা। সেখান থেকে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম।

তাদের জুটিতে আসে ১০৭ রান। এই জুটি ভাঙেন স্পিনার রবিচন্দন অশ্বিন। অশ্বিনের বলে ৮২ রান করা সাকিব উমেশ যাদবের হাতে ধরা পড়েন। এরপর ১৬ রান করে জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাব্বির রহমান।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬ করেন।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লড়ছেন মুশফিক

আপডেট সময় : ১০:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭