ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

  • আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। এ সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ জুলাই) শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করে।

নতুন সূচকে তালিকার ৯৬তম স্থানে বাংলাদেশের অবস্থান। এর আগে, গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক।

নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশী পাসপোর্টধারীরা।

পাসপোর্টের এ সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি ও স্পেন। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। তৃতীয় স্থানে থাকা জাপানিরা বর্তমানে ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩