ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

শত রানের আগেই ৩ ব্যাটার হারাল পাকিস্তান

  • আপডেট সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান।

১৬৪ রান তাড়া করে পাওয়ার প্লে থেকে পাকিস্তানের এসেছে ১ উইকেটে ৩৩ রান। ৫ম ওভারেই অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দিয়ে ২৯ রানের জুটি ভাঙেন মাইকেল ব্রাসওয়েল।

ব্যাট হাতে নেমেই স্বাচ্ছন্দে ব্যাট করে যাচ্ছিলেন বাবর। কিন্তু ৫ম ওভারে ব্রাসওয়েলের করা দ্বিতীয় ডেলিভারিটি স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দেন বাবর। ক্যাচ লুফে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ফাইনালে বাবরের ব্যাট ছুঁয়ে এসেছে ১৪ বলে ১৫ রান।

বাবরের পর ওয়ানডাউনে নেমে ধরে খেলতে থাকেন শান মাসুদ। যে কারণে ১০ ওভার পর্যন্ত আর কোনো বিপদ না ঘটলেও রানের গতি পায়নি তেমন।

১১তম ওভারের প্রথম ডেলিভারিতে শান মাসুদকে আউট করে দিয়েছেন ব্রাসওয়েল। তার ব্যাট থেকে এসেছেন ২১ বলে ১৯ রান।
পরের ওভারেই কিপার-ব্যাটার রিজওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন টিম সাউদি। চার বাউন্ডারিতে ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন এ ওপেনার।

রিজওয়ানের পর ব্যাট হাতে নেমেছেন হায়দার আলি।

খেলার এ পর্যায়ে ১৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৯ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শত রানের আগেই ৩ ব্যাটার হারাল পাকিস্তান

আপডেট সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২