ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

শনিবার থেকে বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

  • আপডেট সময় : ১২:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে আগামী অক্টোবর মাস পর্যন্ত। এই নয় মাস স্থানীয় অধিবাসী ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিন যাতায়াত করতে পারবে না।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকটাক থাকলে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের পরবর্তী মৌসুম শুরু হবে।

মৌসুমের আবহাওয়া পূর্বাভাস, জীববৈচিত্র রক্ষা, প্রাকৃতিক বৈরিতা থেকে পর্যটকদের জানমাল রক্ষাসহ সার্বিক বিবেচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

বিগত বছরগুলোতে ১ মার্চ থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও এবছর এক মাস এগিয়ে এনে তা ১ ফেব্রুয়ারি থেকে বলবৎ করার ঘোষণা দেয়া হয়েছে। ফলে এই মৌসুমে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের শেষদিন হচ্ছে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

পর্যটন ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন ভ্রমণে অন্যন্য বছরগুলোর তুলনায় কিছুটা পরিবর্তন আনে। পর্যটকদের ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে দু’হাজার পর্যটক যাওয়া-আসা এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছিল।

সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, এতদিন তারা টেকনাফ-সেন্টমার্টিন, ইনানী-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন এই চার নৌপথ দিয়ে ১২টি জাহাজে পর্যটকদের পরিবহন সেবা দিলেও বর্তমানে শুধু কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে।

তাদের দাবি ছিল, সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃদ্ধি করা। কিন্তু সরকার বলেছে জীববৈচিত্র ও জনস্বার্থে তা সম্ভব হবে না।

সেন্টমার্টিন হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবদুর রহিম জিহাদী বলেন, দ্বীপে পর্যটন ব্যবসার সাথে জড়িত রয়েছেন শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ আরো একমাস বাড়ানোর দাবি জানান তারা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের সাথে যুক্ত। পর্যটন মৌসুমে কিছু ব্যবসা করে সারা বছর তারা সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা উপকৃত হতেন।’

কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। এরপর আর পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করতে দেয়া হবে না। সরকারের নির্দেশনার বাইরে কোনো ছাড় দেয়া হবে না।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার থেকে বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

আপডেট সময় : ১২:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫