ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

শরিফুল রাজের নায়িকা স্বস্তিকা

  • আপডেট সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামে এই সিনেমার নায়িকা থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

২০২৩ সালের সেপ্টেম্বরে নাট্য নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জি। তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা জানাতে পারেননি।

নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। অবশেষে পাওয়া গেল স্বস্তিকার নায়ক। তিনি হলেন শরিফুল রাজ।

‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়।

বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ সিনেমার শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে।

শরিফুল রাজ ও স্বস্তিকার ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’তে মামুনু রশীদ ইরেশ যাকের, সোহেল মণ্ডলসহ অনেকের অভিনয়ের কথা রয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরিফুল রাজের নায়িকা স্বস্তিকা

আপডেট সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪