ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

শান্ত-সৌম্যের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কথা বললেন পাপন

  • আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দীর্ঘ দিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্বভাবতই কথা বলেছেন সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। কথা বলেছেন বিশ্বকাপ দল নিয়েও।

বুধবার সৌম্যকে রিজার্ভ রেখে শান্তকে মূল দলে রাখা সম্পর্কে বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, ‘আমাদের দেশে একটা কমন বিষয় হলো ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। তামিম ইকবাল না থাকায় এখানে বিকল্প হিসেবে সৌম্য ও শান্ত সুযোগ পায়। অভিজ্ঞতার বিচারে যদিও সৌম্য এগিয়ে। কিন্তু সে অনেকদিন জাতীয় দলের সাথে নেই। হঠাৎ করে এসে কিভাবে খেলবে? এদিকে শান্তর টেস্ট দলে থাকার অভিজ্ঞতা আছে।’

বিসিবি সভাপতির এমন যুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন সাব্বিরও তো দীর্ঘদিন পর হঠাৎই জাতীয় দলে ডুকে গিয়েছে। সুযোগ পেয়ে গেছে বিশ্বকাপ দলেও। সাইফুদ্দিন পরীক্ষিত অলরাউন্ডার হলেও দীর্ঘ দিন ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিলেন। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই যুক্ত হয়ে গেছেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে।

তবে শান্ত হোক কিংবা সৌম্য, ফর্মে নেই কেউই। দুজনেই একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ। জাতীয় দলে ব্যর্থ হয়ে বাদ পড়া সৌম্য, বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন ঘরোয়া লিগের একাদশ থেকেও। সেখান থেকেই সরাসরি তাকে নিয়ে আসা হয় বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে। অপরদিকে শান্তও বাজে পারফর্মেন্সের কারণে বাদ পড়েছিলেন এশিয়া কাপ থেকে। কিন্তু এর পর কোনো ম্যাচ না খেলেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের মূল দলে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্ত-সৌম্যের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কথা বললেন পাপন

আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২