সংবাদ শিরোনাম ::
শামসুন নাহার বেগমের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
- আপডেট সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / 114
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মাহবুবুর রহমানের সহধর্মিনী শামসুন নাহার বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় কাদের মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুন নাহার বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিডিসংবাদ/এএইচএস


























