ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

শাহরুখের তোপের মুখে সাকিবরা

  • আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যাচটা টি-টোয়েন্টি। রান দরকার ২৯ বলে ৩১। অথচ দল হেরে গেছে ১০ রানে। উইকেটে ছিলেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের মতো তারকারা। এজন্যেই দলের মালিক শাহরুখ খান চটেছেন বেশ, সাম্প্রতিক টুইটে দলের ওপর ঝেড়েছেন ক্ষোভ।

তবে দলের হারার ধরনও বেশ উদ্বেগজনক হওয়ার কথা শাহরুখ খানের জন্য। দলের তারকাখচিত মিডল অর্ডার যে রান পাচ্ছে না আদৌ! মঙ্গলবার রাতে ১৫৩ রানের লক্ষ্যটা নিতিশ রানা ও শুবমান গিলের কল্যাণে ছোটই হয়ে এসছিল কলকাতার কাছে।

কিন্তু কলকাতার মিডল অর্ডার যে সহজ কাজটাই করতে পারল না! শেষ পাঁচ ওভারে রান নিতে পেরেছে মোটে ২২, ফলে হারের বিস্বাদও নিতে হয় দলটিকে।

এরপরই এল মালিক শাহরুখ খানের এক টুইট। যেখানে নিজের হতাশা ঝেড়ে বলিউড বাদশাহ লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’

অথচ শুরুটা যেভাবে করেছিলেন সাকিবরা তাতে তেমন কিছুর আভাস পাওয়া যাচ্ছিল না আদৌ। শুরুতে হরভজন, মাঝে সাকিব আর শেষে আন্দ্রে রাসেলের সাশ্রয়ী বোলিংয়ে রোহিত শর্মার দলকে ১৫২ রানেই বেধে রেখেছিল কলকাতা। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে জয়টা ঠিকই অধরা রয়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহরুখের তোপের মুখে সাকিবরা

আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১