ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শীতের তীব্রতায় জয়পুরহাটের সব বিদ্যালয়ে দুইদিন পাঠদান বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র শীতের কারণে আজ রোববার ও আগামীকাল সোমবার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শিক্ষা বিভাগ সূত্র আজ সকালে এতথ্য নিশ্চিত করেছেন।
জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের নির্দেশনায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাটে সর্বনি¤œ ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করায় রোববার ও সোমবার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বদলগাছী আবহাওয়া অফিস আজ রোববার সর্বনি¤œ তাপমাত্রা ৯ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানান- সহকারী মিজানুর রহমান। হাঁড়কাপা শীত জেঁকে বসেছে এই অঞ্চলে। শীতের কারণে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এমনিতেই কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীতের তীব্রতায় জয়পুরহাটের সব বিদ্যালয়ে দুইদিন পাঠদান বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪