ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুভর সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জ টাইগার্সের

  • আপডেট সময় : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের রেলিগেশন পর্বে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। ১০১ রান করেন শুভ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৭ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। চার নম্বরে নেমে ৪টি চার ও ৫টি ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ। এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন এই ডান হাতি ব্যাটার। এছাড়া রূপগঞ্জ টাইগার্সের পক্ষে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের ইরফান হোসেন ৩টি উইকেট নেন।
জবাবে রূপগঞ্জ টাইগার্সের বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানে অলআউট হয় সিটি ক্লাব। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম। রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক ৩টি করে উইকেট নেন।
রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিলো সিটি ক্লাব।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুভর সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জ টাইগার্সের

আপডেট সময় : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪