ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’

  • আপডেট সময় : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

‘বিউটি কুইন বাংলাদেশ’ শিরোনামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য ও স্কাইলাইন মিডিয়া।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সম্প্রতি রাজধানীর একটি রেষ্টুরেন্টে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান লাবণ্যর প্রতিনিধি অভিনেতা, নির্মাতা, প্রযোজক হেদায়েতুল্লাহ তুর্কি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কাইলাইন মিডিয়ার স্বত্তাধিকারী আকাশ সাহা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও নির্মাতা রাজু আলীম, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, মিডিয়া ব্যক্তিত্ব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

মিট দ্য প্রেসে জানানো হয়, এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সুন্দরীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেয়া যাবে। ১৬ থেকে ৪৫ বছর বয়সি বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিন বিভাগে এই আয়োজনের বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। বিজয়ী সেরা সুন্দরী পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট। তা ছাড়া সেরা ১০ জন পাবেন সোনার মুকুট। পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো রয়েছেই। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচার হবে।

প্রতিযোগিতায় জুড়িবোর্ডের সদস্যদের নাম মূল প্রতিযোগিতার সময় প্রকাশ করা হবে। প্রতিযোগিতাটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’

আপডেট সময় : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪