ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তিন অভিযোগ

  • আপডেট সময় : ০৯:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তিন অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ৩ টি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষরটি সাংবাদিকদের জানান।
অভিযোগ এক : গত ১৯ জুলাই বিকাল ৬ টায় উত্তরা ৭ নম্বর সেক্টরে ভিকটিমকে পাঁচটি গুলি করা হয়। তাতে তার মৃত্যু হয়। ভিকটিমের বাবা মোঃ শহিদুল মল্লিক শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করে অভিযোগটি আনেন।
অভিযোগ দুই: গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা একটা ৪৫ মিনিটে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে অভিযোগটি আনেন।
অভিযোগ তিন : গত ৫ আগস্ট বিকাল ৪ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর মৌচাক এলাকার সন্নিকটে অবস্থিত শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। ভিকটমের পিতা মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগটি আনেন। ঘটনার বিবরণে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ভিকটিম তার বড় ভাই সোহাগ মিয়ার সঙ্গে ঘটনাস্থল এলাকায় আনন্দ মিছিল করছিলেন। তখন ওই আনন্দ মিছিলে পুলিশ এবং আনসার বাহিনী গুলি করে। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিতে সেখানে অনেক হতাহত হয়। তখন ভিকটিমকে পাওয়া যায়নি। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহায়তায় ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ভিকটিমের লাশ গত ১৬ আগষ্ট পাওয়া যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তিন অভিযোগ

আপডেট সময় : ০৯:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪