ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

শেরপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যাত্রা শুরু

  • আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৫টি দল নিয়ে প্রথমবার শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২/২০২৩।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএসএ সদস্য আব্দুর রশীদ তাপস, সাবেক ক্রিকেটার মামুনুর রশীদ পলাশ, মোতাহারুল শরাফ শিপন, রাকিব, মাসুদ সহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অতিথিরা। আয়োজকরা জানান, রঙিনা পোশাক, সাদা বলে ওয়ানডের নিয়মে ৫০ ওভারের প্রতিদিনের খেলায় ৫টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় শেরপুর রেডলাইন বাস সার্ভিসের পক্ষ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে। এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো-শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), সবুজসেনা, নাবরুণ সংঘ ও দিগন্ত ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে সাইকা বনাম সবুজসেনা। টস জিতে সাইকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সবুজসেনার কাপ্তান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যাত্রা শুরু

আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪