ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

  • আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আহমেদাবাদ, ১৩ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।
এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।
প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা।
পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান স্পিনার রবীচন্দ্রন অশি^ন।
দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।
হাফ-সেঞ্চুরির পর নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।
এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।
লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশি^ন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।
প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশি^ন ও রবীন্দ্র জাদেজা।
আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩