ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ষোলআনা রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লিভারপুলের জয়

  • আপডেট সময় : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একটা ম্যাচে যতটা হাড্ডাহাডি লড়াই করা যায়, একটা ম্যাচে যতটা রেমাঞ্চ ছড়ায়; তার সবটাই ছিল লিভারপুল-টটেনহামের ম্যাচে। ষোলআনা শিহরণ ছড়ানো এই ম্যাচে অলরেডরাই শেষ হাসি হেসেছে। রোববার টটেনহামকে হারিয়েছে ৪-৩ গোলে।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুই ক্লাবের লড়াই। দুই দলই এবার প্রায় সমপর্যায়ে; পাঁচে ও ছয়ে। সুতরাং খানিকটা যে উত্তেজনা ছড়াবে তা জানাই ছিল। কিন্তু তার পরিমাণ যে এত হবে তা কে ভেবেছিল! বিশেষ করে প্রথম ১৫ মিনিটেই টটেনহাম ৩ গোল হজম করে ফেলায় একপেশে ম্যাচ হবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সব ধারণা ভুল হয়ে যায় সময়ের সাথে সাথে।

শুরুর ১৫ মিনিটে টটেনহামের নাভিশ্বাস তুলে দিয়েছিল লিভারপুল। আক্রমণের পর আক্রমণে অসহায় হয়ে পড়েছিল তারা। এরই ফাঁকে তৃতীয় মিনিটেই গোল আদায় করে নেয় লিভারপুল, কার্টিস জোন্স এগিয়ে দেন স্বাগতিকদের।

এর দুই মিনিট পর লুইস দিয়াজের গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। আর ১৫তম মিনিটে গাকপোর এনে দেয়া পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোল মোহাম্মদ সালাহ।

তবে ৩৯ মিনিটে ব্যবধান কমায় টটেনহাম। একটি গোল শোধ দেয় তারা। গোল করেন হ্যারি কেইন। তবে আসল খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৭৭তম আরো একটা গোল শোধ দিয়ে বসে টটেনহাম। গোল করেন হিয়ুং-মিন সন। স্কোরবোর্ড তখন ৩-২।

তবে আসল রোমাঞ্চটা অন্য পর্যায়ে চলে যায় ম্যাচের অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিট অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন রিচার্লিসন, গোল করে বসেন তিনি। ফলে ম্যাচে ফেরে সমতা; লিভারপুল ৩-৩ টটেনহাম!

শেষ হতে পারত সেখানেই, তবে হয়নি। মহানাটকীয়তার জন্ম দিয়ে পরের মিনিটেই আরো এক গোল করে লিভারপুল! দলের হয়ে চতুর্থ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। আর এই গোলেই চূড়ান্ত ফলাফল আসে ম্যাচে, খেলা থামে ৪-৩ ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান উলট-পালট হয়েছে দুই দলের মাঝে। পাঁচে থাকা টটেনহাম নেমে গেছে ছয়ে আর ছয় থেকে লিভারপুল উঠে এসেছে পাঁচে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ষোলআনা রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লিভারপুলের জয়

আপডেট সময় : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩