ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিফর্মে মণ্ডপে গান গাওয়ায় প্রত্যাহার এসআই উদয়ন সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ আটক এক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের

সংঘাত নিরসনে ইন্দোনেশিয়ার মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল ইরান

  • আপডেট সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানে হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার জন্য ইন্দোনেশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাকার্তায় অবস্থিত ইরান দূতাবাস।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উভয় পক্ষ সম্মত হলে প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো মধ্যস্থতা করতে তেহরান সফরে যেতে প্রস্তুত।

ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই সংঘাতে মধ্যস্থতার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রস্তুত থাকার বিষয়টিকে তারা স্বাগত জানায়।

দূতাবাস আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইহুদিবাদী শাসনের আগ্রাসন ও অপরাধের নিন্দায় ইন্দোনেশীয় কর্মকর্তাদের দৃঢ় অবস্থান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় বিমান হামলা চালানোর পর খামেনি নিহত হওয়ার খবর আসে, যার জবাবে পাল্টা আঘাত হানে ইরান।

রোববার ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাব দেয়, তবে ওয়াশিংটন ‘অতীতে দেখা যায়নি এমন শক্তি দিয়ে’ ইরানকে আঘাত করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংঘাত নিরসনে ইন্দোনেশিয়ার মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল ইরান

আপডেট সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬