ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নিয়ে ইসির সভা

  • আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে পঞ্চম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বেলা পৌনে ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভার আলোচ্যসূচিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ রয়েছে।

এদিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ইসির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এনসিপির কর্মসূচির কারণে বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। ভবনের সামনের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নিয়ে ইসির সভা

আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫