ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

সড়ক বিভাগের সব প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল

  • আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  যেকোনো অবস্থায় ঈদযাত্রায় সড়ক সচল রাখা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।আমার মনে হয় এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সঙ্গে কথা হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে সড়ক বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। কোনো অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয় সেজন্য ২৪ ঘণ্টা প্রকৌশলীদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়ক বিভাগের সব প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল

আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭