ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

  • আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল শুক্রবার ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালিয়েছে।

এ হামলায় তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘যৌথ টাস্ক ফোর্স কথিত মাদক পাচারের একটি রুটে ‘সন্ত্রাসী সংগঠন’-এর পরিচালিত একটি নৌযানের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড আরও জানিয়েছে, মার্কিন যৌথ টাস্ক ফোর্স পরিচালিত ওই অভিযানে তিন জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে।

পোস্টে আকাশ থেকে ধারণ করা সাদা-কালো প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি নৌযানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং মুহূর্তের মধ্যে সেটি আগুনে পুড়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র গত বছরের সেপ্টেম্বরের শুরু থেকে সন্দেহভাজন মাদকপাচারকারী নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এরপর থেকে প্রায় ১৫০ জন নিহত হয়েছে এবং কয়েক ডজন নৌযান ধ্বংস হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আমলে এই সব হামলা নিয়মিতভাবে চালানো হচ্ছে।

তবে এই সব অভিযানে অবৈধ কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ না করায় আইন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, এ ধরনের হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত হত্যা হিসেবে বিবেচনা করা হতে পারে।

ট্রাম্প প্রশাসন বলছে, মাদক পাচার দমনে এই অভিযান অত্যন্ত প্রয়োজনীয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার উপকূলে নৌবাহিনী মোতায়েন করেছে। তেলবাহী জাহাজ জব্দ করেছে ও এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার জন্য অভিযান চালিয়েছে।

মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রে কারাবন্দি আছেন এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে বিচার চলছে।

তবে তিনি এই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬