ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

সরকার ইসলামী শিক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার প্রকৃত ইসলামী শিক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে চৌধুরী পরিবার পরিচালিত ‘খালাসউদ্দিন ওয়াকফ এস্টেট’ এর নিজ জমিতে আধুনিক একটি এতিম খানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এর আগে খালাসউদ্দিন ‘ওয়াকফ এস্টেট’ এর মোতোয়াল্লী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেখানে আধুনিক মানের একটি এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলাম শিক্ষা ও কোরআন শিক্ষায় ব্যাপক গুরুত্ব দিয়েছেন। দেশের তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে বহুতল আধুনিক মাদ্রাসা ভবন। ইসলাম ও কোরআন শিক্ষার ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যাতে অপপ্রচার করে জঙ্গী লালন করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রকৃত ইসলাম শিক্ষা প্রদানের বিষয়ে অগ্রাধিকার দিয়েছে।
তিনি বলেন, তার পরিবারের পূর্ব পুরুষদের প্রতিষ্ঠিত ‘খালাসউদ্দিন ওয়াকফ এস্টেট’ এর পরিচালনায় দীর্ঘদিন থেকে এতিম অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের দ্বীন ইসলামের শিক্ষাসহ পবিত্র কোরআনের হাফেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, এই এস্টেটের মাধ্যমে পরিচালিত মাদ্রাসা ও এতিমখানায় এলাকার এতিম দরিদ্র অসহায় শিশুদের স্বল্প খরচে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানে অনেক দরিদ্র, এতিম বাচ্চাদের ফ্রি কোরআন ও দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো বেশী এতিম ও দরিদ্র শিশুদের দ্বীন ইসলামের শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজ সফল করতে এ ভবন নির্মাণের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।
বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী, উপজেলা নিবার্হী অফিসার মোঃ ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ, অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ নুর আলম কায়ছার এবং খালাসউদ্দিন ওয়াকফ এস্টেট সদস্য ফরহাদ মতিন চৌধুরী, তানভির মতিন চৌধুরী, মোরশেদ মতিন চৌধুরী, মোঃ আজাদ চৌধুরীসহ চৌধুরী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার ইসলামী শিক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪