ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বোচ্চ রান বাবরের, শীর্ষ দশে তামিম-মুশফিক

  • আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্ব।

সুপার লিগে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিং তালিকা শীর্ষ দশের মধ্যে আছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

সুপার লিগে ২১ ম্যাচের ২১ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৪৫৪ রান করেছেন বাবর। তার ব্যাটিং গড়- ৭৬.৫২ ও স্ট্রাইক রেট- ৯৩.৮৬। সর্বোচ্চ ইনিংস ১৫৮ রান। ২০২১ সালের জুলাইয়ে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৩৯ বলে ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন বাবর।

দ্বিতীয় সর্বোচ্চ রান আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের। ২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৬২ রান করেন তিনি। বিশ্বকাপ সুপার লিগে বাবর ও টেক্টর ছাড়া আর কোনো ব্যাটারই ১ হাজার রান করতে পারেননি।

২৩ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৯৯১ রান করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তামিম। ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৭৮৩ রান নিয়ে তালিকায় সপ্তমস্থানে আছেন তামিম। তার ব্যাটিং গড়- ৩৪.০৪ ও স্ট্রাইক রেট- ৭৬.২৪। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৭ বলে ১১২ রান তামিমের সর্বোচ্চ।

২১ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৫৫ রান নিয়ে দশমস্থানে আছেন মুশফিক। ২০২১ সালের মে’তে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ বলে সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস খেলেন মুশি।

বিশ্বকাপ সুপার লিগে শীর্ষ দশ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
বাবর আজম (পাকিস্তান) ২১ ২১ ১৪৫৪ ৬ ৯
হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) ২৪ ২৪ ১০৬২ ৩ ৭
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ২৩ ২৩ ৯৯১ ৪ ৩
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ২০ ২০ ৮৫৫ ৩ ৪
ফখর জামান (পাকিস্তান) ১৯ ১৯ ৮২৭ ৪ ২
ইমাম উল হক (পাকিস্তান) ১৯ ১৯ ৮২২ ২ ৮
তামিম ইকবাল (বাংলাদেশ) ২৪ ২৪ ৭৮৩ ১ ৬
স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস) ২৪ ২৩ ৭৬৭ ০ ৮
টম লাথাম (নিউজিল্যান্ড) ২৩ ২০ ৭৫৯ ৩ ২
মুফিকুর রহিম (বাংলাদেশ) ২১ ২০ ৭৫৫ ১ ৫

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বোচ্চ রান বাবরের, শীর্ষ দশে তামিম-মুশফিক

আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩