ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে পুলিশে দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়

  • আপডেট সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাড়ে ৫ ঘণ্টা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রেখে ফাইল থেকে তথ্য চুরির অভিযোগে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টা রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় বেশ কয়েকবার রোজিনা ইসলাম অজ্ঞান হয়ে পড়েন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো কর্মকর্তা মুখ খোলেননি।
জানা যায়, গতকাল বেলা ৩টা নাগাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব (পিএস) মো: সাইফুল ইসলাম ভুঞার টেবিল থেকে নিউজসংক্রান্ত কোনো ফাইলের ছবি তোলেন প্রথম আলোর সচিবালয় বিটের রিপোর্টার রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কোনো একজন এটি দেখে ফেলেন। এরপর রোজিনা ইসলামকে চ্যালেঞ্জ জানানো হলে তার মোবাইলে ফাইলের ছবি পাওয়া যায় বলে জানা যায়। এরপর তাকে সেখানকার একটি কক্ষে তাকে আটকিয়ে রাখা হয়। দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘণ্টা সেখানে আটকে রাখার পর রাত সাড়ে ৮টার দিকে গোপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো একটি ফাইলের ছবি তোলার অভিযোগ দিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে রোজিনাকে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হয়।
এ দিকে পেশাগত কাজে রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদ জানান সাংবাদিকরা। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গতকাল রাত ৮টার দিকে নিজের ভেরিফাইট ফেসবুক পেজে লেখেন, ‘প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনন্তা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যতটুকু জেনেছি, রোজিনা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এখনো তাকে আটকে রাখা হয়েছে। হাসপাতালে নিতে দিচ্ছে না। আমি তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নতুবা উদ্ভূত পরিস্থিতির জন্য দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।’
উল্লেখ্য, রোজিনা ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য সেক্টর নিয়েও সংবাদ কভার করে থাকেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন অনিয়ম নিয়ে নিউজও করেছেন। যা বেশ আলোচিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে পুলিশে দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১