ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সাকিবকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিসিবির

  • আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দলে জায়গা হবে না, এমনকি সাকিবের সাথে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।

এশিয়া কাপের দলে সাকিব থাকবেন নাকি বাদ পড়বেন? দেশের ক্রিকেট পাড়ায় জোরালো হচ্ছিল এমন প্রশ্ন।

এমন পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিসিবির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে।

বৈঠকের পর বোর্ড সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘সাকিবকে চিঠি দেয়া হয়েছে। সে এখনো উত্তর দেয়নি। তবে আজকের মধ্যেই এ ব্যাপারে আমাদেরকে জানানোর কথা রয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো।’

কয়েক দিন আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালোভাবে নেয়নি বিসিবি। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞা। বাংলাদেশের আইনেও বেটিং নিষিদ্ধ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিসিবির

আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২