ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সাকিবের দায়িত্বহীনতায় হেরেছে বাংলাদেশ : শেবাগের পর মিসবাহ

  • আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সীমান্তের কাঁটাতারের বাধা ভুলে বাংলাদেশ ইস্যুতে যেন মিলে গেলোভারত ও পাকিস্তান। ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন হারে অধিনায়ক সাকিব আল হাসানকে কাঠগড়ায় তুলছেন দুই দেশের দুই কিংবদন্তী ক্রিকেটার। ভারতের বীরেন্দর শেবাগ ও পাকিস্তানের মিসবাহ উল হক- দু’জনের চোখেই বাংলাদেশের হারার কারণ সাকিবের দায়িত্বহীনতা।

বীরেন্দর শেবাগ আগেই বলেছেন, এবার মিসবাহ উল হকও বললেন, সাকিবের বুধবার এমন মুহূর্তে আউট হয়ে যাওয়া বাংলাদেশকে সমস্যায় ফেলেছে।’ তাছাড়া মিসবাহের কাঠগড়ায় নাজমুল হোসেন শান্তের নামও উঠে এসেছে। তার যোগ্য সঙ্গের অভাবেই শেষ মুহূর্তে বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে ধারণা মিসবাহর।

এ স্পোর্টসের সাথে এক আলোচনায় মিসবাহ বলেন, ‘আজ শুধু লিটন রান করেছে, তবুও ম্যাচের এত কাছে চলে গিয়েছিল তারা। অন্যদিক থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে শান্ত গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সে এই ম্যাচে ২৫ বলে ২১ রান করেছে। সে যদি একটু অবদান রাখতে পারত, লিটন দাসের চাপ কমাতে পারত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।’

এই সময় সাকিব আল হাসানকে নিয়ে মিসবাহ বলেন, ‘ব্যাট হাতে সাকিবের যে ফর্ম এটা বাংলাদেশের জন্য চিন্তার বড় কারণ। সাকিবের এমন আউট হয়ে যাওয়া বাংলাদেশকে সমস্যায় ফেলছে।’

এর আগে বীরেন্দর শেবাগও ম্যাচ হারার কারণ হিসেবে সাকিবের আউট হয়ে যাওয়াকেই দায়ী করেন। তিনি বলেন, ‘আমার মতে, সাকিবই ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের দায়িত্বহীনতায় হেরেছে বাংলাদেশ : শেবাগের পর মিসবাহ

আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২